দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতে খালাস পেয়েছেন স্ত্রী স্বপ্না খাতুন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর স্বপ্না খাতুনের খালাসের কারণ ব্যাখ্যা করেছেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
ওই রায়ের আলোকে স্বপ্না খাতুনের খালাস প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সেহেতু সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি। আদালতও বলেছেন, কোনো ধর্ষণের ঘটনায় একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই।
আদালত আরও বলেছেন, অন্যান্য যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়, স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিনতলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু মূল অভিযোগ, অর্থাৎ ধর্ষণ ও হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এই বিবেচনায় স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
এদিকে, সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যাকাণ্ড নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
এমজে